দিয়া ইসলাম ,সাভার : পূর্ব শক্রুতার জের ধরে সাভারের আশুলিয়ায় দুই সহোদরকে কুপিয়েছে সন্ত্রাসীরা।
শুক্রবার সকালে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, টংগাবাড়ি এলাকার রমজান আলীর ছেলে আরিফ হোসেন (৩০) ও গরু ব্যবসায়ী হুমায়ুন কবিরকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এলাকার সন্ত্রাসী আমান, রহমান, মোন্নাফ, সালাম, মুকুল ও রাব্বী। এসময় সন্ত্রাসীরা তাদের কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল।
