ফেনীতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত

Road_accident._._._ফেনী শহরতলীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় পিকআপ চাপায় এক অন্ধ পথচারী নিহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ জানায়, লালপোল এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করে অন্ধ পথচারী পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তিনি পিকআপ চাপায় ঘটনাস্থলে নিহত হন। নিহত পথচারী সোনাগাজী উপজেলার চর সোনাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সরোয়ার হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির পিতা গত সপ্তাহে মারা যান। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। এ অবস্থায় ফুটওভারব্রিজ ব্যবহার না করে হাইওয়ের রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

Related posts

Leave a Comment