সাগরপথে ইয়াবার বড় চালান এনে খালাসকালে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে সাত কোটি টাকার আ্ড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। এই ঘটনায় চিহ্নিত চার চোরাকারবারীদের পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, কক্সবাজারের গত বুধবার রাত ১১টার দিকে সাগরপথে ইয়াবার বড় চালান এনে খালাসের গোপন সংবাদ পাওয়া যায়। এই খবরের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নির্দেশনায় ওসি (তদন্ত) এসএম আতিক উল্লাহ, অপারেশন অফিসার রাজু আহমেদ, সেকেন্ড অফিসার মহির উদ্দিন খান, এসআই সাইদুল ইসলাম, এএসআই তাপস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টহল দল অভিযান চালায়। মেরিন ড্রাইভ সংলগ্ন হাবিরছড়া ঘাটে অভিযান চালিয়ে জাল রাখার টংঘরে মওজুদকৃত বিশাল একটি ইয়াবার চালান জব্দ করে।
পরে সদর ইউনিয়নের হাবিরছড়ার বশির আহমদের ছেলে শাকের (২৫), হাজী মোহাম্মদ কালুর ছেলে আব্দুল মতলব (৩৭), রাজারছড়ার আলতাজুর রহমানের ছেলে আব্দুল গফুর (৪২) ও টেকনাফ তুলাতলীর মোজাফ্ফরের ছেলে মো. বশরকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
