২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ): যেখানেই অনিয়ম ও দুর্নীতি পাবো সেখানেই ব্যবস্থা নেয়া হবে,প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির ব্যাপারে সর্বোচ্চ জিরো টলারেন্স ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সাভারে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি ও অনিয়মের বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ঢাকার সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির, ৪৪তম বিসিএস ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাগণের, ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রতিমন্ত্রী আরোও বলেন, দুর্নীতি অনিয়মের ব্যাপারে আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে। জনগণের ভোটের মধ্য দিয়ে, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সরকার একটি আধুনিক দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
যেখানেই অনিয়ম ও দুর্নীতি ,সেখানেই ব্যবস্থা নেয়া হবে : সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
