সাভার,ধামরাই এবং জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পাঞ্জলি অর্পন

ষ্টাফ রিপোর্টার,২১ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভার উপজেলা চত্ত্বর,ধামরাই উপজেলায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পাঞ্জলি অর্পন করে হয়। সাভারে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ,উপজেলা নিবার্হী অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি লোক জন।


অপর দিকে ধামরাইয়ের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এবং ইউএনও খান সালমান হাবীব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসা এবং জাকসুর নেত্রীবৃন্দসহ অন্যান্য শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান।


এদিকে প্রতিটি শহীদ মিনারে স্থানীয় প্রেসক্লাব, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।

শহীদ মিনার প্রাঙ্গণ জুড়ে ছিল শোকের আবহ ও শ্রদ্ধার নিস্তব্ধতা। শ্রদ্ধার শেষে শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।”

Related posts

Leave a Comment