স্টাফ রিপোর্টার,১২ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার জানাজায় যে লোক হয়েছে এটা ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা ২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আমান উল্লাহ ল্লাহ আমান।

রবিবার সাভারের পুলিশ টাউন এলাকায় খালেদা জিয়ার স্মরণসভা ও রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী তিনি দেশের মানুষকে খুব ভালবাসতেন তাই তাকে ওয়ান ইলেভেনের সরকার বিদেশে পাঠাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
