শিবিরের রাজনীতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব করছে এটা লজ্জাজনক: সালাউদ্দিন বাবু

ষ্টাফ রিপোর্টার,২৭ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি দীর্ঘদিন নিষিদ্ধ ছিল কিন্তু পাঁচ‌ই আগস্টের পরে শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব করছে এটা আমাদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বুধবার বিকেলে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ হাবিবুর রহমান কবিরের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, শিবির কেন নিষিদ্ধ ছিল এটা সবাই জানে ১৯৭১ সালে তাদের ভূমিকা কি ছিল সেটাও দেশের মানুষ জানে এই প্রজন্মসহ সবাইকে এটা মনে রাখতে হবে তাদের উত্থান কিভাবে হয়েছিল বলেন তিনি।
পরে নয়াপাড়া ব্যাপারী বাড়ি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ১৯৮৯ সালের এই দিনে ক্যাম্পাসে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ সাড়ে তিন দশক পেরিয়ে গেলেও জাবি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে আজও উজ্জ্বল কবিরের স্মৃতি।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান কবির শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ইলিম মোঃ নাজমুল হোসেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment