ভিয়েতনামে বন্যায় ১৯ জনের মৃত্যু, নিখোঁজ ১১

bonnaভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশগুলোতে সপ্তাহান্তে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১ জন। এছাড়া আহত হয়েছেন আরো ১২ জন। বুধবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

খবরে বলা হয়, এদের মধ্যে লাই চাউ প্রদেশে ১৪ জনের এবং হা গিয়াং প্রদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সকলে ভূমি ও ঘরবাড়ি ধসে বা আকস্মিক বন্যার কারণে মারা যায়।

এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ সকলেই লাই চাউ প্রদেশের বাসিন্দা। বুধবার সকালে বন্যার তোড়ে তারা ভেসে যায়।

এতে ১২৪টি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে। ২ হাজার ৯৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার কারণে ১ হাজার ২০৩ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।

Related posts

Leave a Comment