ঢাকার ধামরাইয়ে খামারীদের পুরস্কার প্রদান


২৪ মার্চ ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে ব্লাক বেঙল জাতের ছাগল মেলা ও খামারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে ।ধামরাই উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হল রুমে গতকাল ব্লাক বেঙল জাতের ছাগল মেলা ও খামারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে । এই মেলায় প্রায় অর্ধশতাধিক খামারী তাদের ব্লাক বেঙল জাতের ছাগল উপস্থিত করেন । খামারীদের মাঝে শহিদুল ইসলাম ও আব্দুল মালেক মজাদার পুরস্কার পেয়েছেন ।
অনুষ্ঠানে ধামরাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মো: সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রাণীসম্পদ ঢাকা বিভাগের পরিচালক ডাক্তার মোঃ আফাজ উদ্দিন, ট্রেনিং কো-অডিনেটর মো: মোজ্জামেল হক ও উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ এস এম নাসিম আহমেদ সহ আরো অনেকেই ।

Related posts

Leave a Comment