দেশ বিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য,অপপ্রচারের বিরুদ্ধে সাভার ও ধামরাইয়ে যুবদলের প্রতিবাদ মিছিল

২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):দেশ বিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য,অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল। মঙ্গলবার ধামরাই উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধামরাই পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে তারা মাঠে অবস্থান কর্মসূচি পালন করছেন।
ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাইয়ের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সুজন, যুবদল নেতা জসিম উদ্দিন, ধামরাই উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদুর রানা, পৌর যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, যুবদল নেতা ফারুক হোসেন, হৃদয়, সবুজ, মিলন,ফয়সাল, শাহীন,মিজান,আলামিন, বাদল, খোকন, লিটনসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা দেশ বিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য,অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকান্ডের সমালোচনা করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ও আশুলিয়ার পৃথক পৃথক স্থানে অবস্থান ও মোটরসাইকেল মিছির বের করেছে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা ।

Related posts

Leave a Comment