ষ্টাফরিপোর্টার,৯ জুন-২০২৬ (বিবিনিউজ): অনেকে শোক বার্তায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানিয়েছেন যে, সাংবাদিক মরহুম ওয়াসিল উদ্দিনের সহধর্মিনী,সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজীব এবং ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর-এর মমতাময়ী জননী মোসাম্মৎ শামসুন্নাহার বেগম (৮২) ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ভারতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ঢাকা জেলাসহ সাভারের সর্বস্তরের মানুষ গভীরভাবে শোকাহত।
আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাতায়ালার নিকট মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রার্থনা করেছেন, পরম করুণাময় যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
“হে আমার পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে স্নেহভরে লালন-পালন করেছিলেন।”
শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করাসহ মহান আল্লাহ যেন তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমার মরদেহ বাংলাদেশে পৌঁছানোর পর জানাজার সময়সূচী পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। শোকাহত পরিবার সকলের কাছে মরহুমার জন্য বিশেষ দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
সাভারের রাজীব এবং সমরের মা ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল
