ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় স্বামীর ওপর অভিমান করে খাদিজা আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। খাদিজার ভাই আবদুল্লাহ জানান, যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় খাদিজা স্বামী মো. রনিকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক একটি অনুষ্ঠানে খাদিজার সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে বাসায় ফ্যানের সঙ্গ দড়ি দিয়ে ফাঁস দেন খাদিজা। পরে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, খাদিজার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
মিতু/বিবি নিউজ/১৩৯
