ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

110379_Crosডেস্ক রিপোর্ট: ফরিদপুর জেলা সদরের কৈজুরি ইউনিয়নে দুই ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত নিহতদের নাম–পরিচয় পাওয়া যায়নি। বুধবার রাত ১২টার পর জেলা সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফাঁকা গুলি ছুড়লে ডাকাত দলের মধ্যে গোলাগুলি বন্ধ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে দুজনের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে। পুলিশ তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন’। তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে ওই দুজনের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হবে’। তিনি ধারনা করে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই দল ডাকাতের মধ্যে বন্ধুকযুদ্ধ হয়েছে’। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশ দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসে। হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়েছে’।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দশটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।

 

মিতু/বিবি নিউজ/৪৬৬

Related posts

Leave a Comment