০২ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ জুন। বাংলা প্রথম পত্র দিয়ে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ আগষ্ট পর্যন্ত।ব্যবহারিক পরীক্ষা ১২ আগষ্ট থেকে শুরু হয়ে চলবে ২১ আগষ্ট পর্যন্ত।আজ ২ এপ্রিল আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষাও পূর্ণবিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। এই প্রক্রিয়া চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া…
Read MoreDay: April 2, 2024
সাভারে তেলবাহি ট্যাংকার বিষ্ফোরণে নিহত ২ এবং অগ্নিদগ্ধসহ আহত ১০
স্টাফ রিপোর্টার,২্এপ্রিল ২০২৪(বিবিনিউজ):সাভারে তেলবাহি ট্যাংকার বিষ্ফোরণে দুই জন নিহত এবং অগ্নিদগ্ধসহ আহত হয়েছে অন্তত দশ জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর পাঁচ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় এঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়,ঢাকা আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় পাথরের ইউটার্ন বানিয়েছে সড়ক বিভাগ। ভোরে একটি তেলবাহি ট্যাংকার গাবতলী থেকে সাভারের দিকে যাওয়ার সময় জোড়পুল এলাকায় পৌছলে ইউটার্নের পাথরে লেগে তেলবাহি ট্যাংকারটি উল্টে গিয়ে ভয়াবহ আগুন ধরে। এসময় মুহুতের মধ্যে তেলবাহি ট্যাংকারের পাশ দিয়ে যাওয়ার সময় আরও পাঁচটি গাড়িতে ভয়াবহ আগুন লাগে।…
Read More