২১ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।তিনি বলেন, আমাদের বৈদেশিক নীতির মূল চালিকাশক্তি হচ্ছে ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’। প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নই আমাদের লক্ষ্য। কিন্তু যে কোন আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ হতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে ভাষণে একথা বলেন।মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ…
Read MoreDay: April 21, 2024
নারায়ণগঞ্জে সরকারি পেনশন স্কিম নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
২১ এপ্রিল ২০২৪(বিবিনিউজ):নারায়ণগঞ্জে সরকারি সর্বজনীন পেনশন স্কিম নিয়ে জেলা প্রশাসক সহ প্রশাসনিক বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে স্হানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও অবহিতকরন সভা করেছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দীপু, নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় সরকারের নতুন চালু করা পেনশন স্কিম প্রকল্প বাস্তবায়নে সকলের মতামত নিয়ে অগ্রগতির বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়েছে।
Read Moreহিট অ্যালার্টের মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
২১ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): সারাদেশে তিনদিনের সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি রয়েছে। এ অবস্থার মধ্যেই দেশের উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার নদীবন্দরের জন্য সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার দুপুর ১টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক…
Read More