স্টাফ রিপোর্টার,২২ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ) : সাভারে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো টেকসই উন্নয়ন লক্ষ্যে সেমিনার ও মেলা। সোমবার দুপুরে সাভারের আনন্দপুর এলাকায় চার্চ অব বাংলাদেশে এ সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই ডি ই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামির কারকি। এসময় সেমিনারে কর্মচ্যুত নারী শ্রমিকদের বাজারভিত্তিক নিয়মের মধ্যে বিকাশ সাধনে অপরাজিতা প্রকল্পের মাধ্যমে বাজার সংযোগ স্থাপনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের সংগঠন ওমেন এন্ট্রাপ্রেনিউর নেটওয়ার্ক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড) ও আই ডি ই এ সেমিনার ও মেলার আয়োজন করেন। এতে কয়েকশ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।এসময় নারী…
Read MoreDay: April 22, 2024
আজ বিকালে ঢাকায় আসছেন কাতারের আমির
২২ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ) :দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, একটি বিশেষ বিমানে আজ বিকাল ৫টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২২ ও ২৩ এপ্রিলের এই সফরে আসছেন তিনি। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে স্বাগত জানাবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ হতে এটি প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর। কাতারের আমির তার সফর সঙ্গীদের নিয়ে ‘ল্যা…
Read Moreঅভিনেতা অলিউল হক রুমি আর নেই
২২ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ) : অভিনেতা অলিউল হক রুমি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন অলিউল হক রুমি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা।বরগুনায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক। মা হামিদা হক। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন রুমি।…
Read Moreবুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদফতরের
২২ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ) : সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং আগামীকাল মঙ্গলবার থেকে বাড়ার আশংকা রয়েছে। নতুন করে বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।এদিকে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে।আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে।রাজশাহী,টাঙ্গাইল,যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা,রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর,ময়মনসিংহ সহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী…
Read More