স্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ) : আজ সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর পূর্তি। এ উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাজার বাসষ্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেন রানা প্লাজার নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। এসময় তাদের সাথে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে যোগদেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও শিল্প পুলিশের পক্ষ থেকে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় তারা…
Read MoreDay: April 24, 2024
থাইল্যান্ডের পথে প্রধানমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফরে আজ সকালে ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছেন।প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো.নজরুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল ১০টা ১৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।২৪ থেকে ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে…
Read More