প্রস্তুত সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ

স্টাফ রিপোর্টার,২৫ মার্চ ২০২৪(বিবিনিউজ): মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এখন প্রস্তুত ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ। দিবসটির সুচনা লগ্নে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে বেদীতে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এরপর মন্ত্রী পরিষদ সদস্য বৃন্দ, বিদেশী কুটনৈতিক কোরের ডিন,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করবেন। সাভার সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মঈন খান তিন বাহিনীর গার্ড অফ অর্নারের মহড়া ও সকল প্রস্তুতি পরিদর্শন করেন। একই সময়ে ভুটানের রাজার আগমন…

Read More

সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার,১৯ মার্চ ২০২৪(বিবিনিউজ): পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে সাভারের বিরুলিয়ার প্রিয়াংকা শ্যুাটিং জোনে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিরুলিয়াসহ বিভিন্ন এলাকার কয়েক’শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তেল,পিয়াজ,চিনি,আলু,ছোলা,মুড়িসহ নিত্য প্রয়োজনীয় পণ্য।এ আয়োজনের সার্বিক সহযোগীতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান সজল। খাদ্য সামগ্রী বিতরণে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধ আব্দুল হক। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন,বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মণি।এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ…

Read More

স্বাধীনতা পুরস্কার লাভ করায় ড. মোবারক আহমদ খানকে জাবি উপাচার্যের অভিনন্দন

১৬ মার্চ ২০২৪(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ব্যাচের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার লাভ করায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. মোবারক আহমদ খানের এ পুরস্কার অর্জন পাট নিয়ে গবেষণায় তাঁর রাষ্ট্রীয় স্বীকৃতি। তাঁর এ পুরস্কার অর্জনে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় প্রশাসন আনন্দিত ও গর্বিত। এতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সম্মানিতবোধ করছে। উপাচার্য আশা প্রকাশ করেন, বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস

১১ মার্চ ২০২৪(বিবিনিউজ):’নারীর সম-অধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এদিন সকাল সাড়ে নয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ চত্ত্বরে নারী দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার। পরে বিজনেস স্টাডিজ চত্ত্বর থেকে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও মহিলা ক্লাব পরিচালিত রাগিনী সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নারী দিবসের অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক…

Read More

সাভারে অনুষ্ঠিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন

স্টাফ রিপোর্টার,১১ মার্চ ২০২৪(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে অনুষ্ঠিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন অনুষ্ঠান। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এর প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবারের সমাবর্তনে ৬২৮৪ জন্য গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়াও শিক্ষা মন্ত্রী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জনকে গ্র্যাজুয়েটকে চ্যালেন্সর,চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণ পদক প্রদান করেন। এসময় শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,বর্তমান সরকার শিক্ষা…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১০ মার্চ ২০২৪(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এ ‘ডকুমেন্ট প্রিজার্ভেশন অব এ্যানুয়াল পার্ফমেন্স এ্যাগ্রিমেন্ট (এপিএ) এন্ড ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি (এনআইএস) ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় আইকিউএসি’র প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগের সভাপতিগণ উপস্থিত ছিলেন। কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান। কর্মশালায় প্রধান…

Read More

৭ মার্চের ভাষণ মানুষকে শুধু উদ্বুদ্ধই করেনি, যুদ্ধ করে স্বাধীনতা আনতেও প্রস্তুত করেছে : প্রধানমন্ত্রী

৭ মার্চ ২০২৪(বিবিনিউজ ) :প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরে বলেন, এই ভাষণ জনগণকে শুধু অনুপ্রাণিতই করেনি, গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত করেছে এবং তাদের স্বাধীনতাও এনে দিয়েছে।তিনি বলেন,‘এই ভাষণ মানুষকে শুধু উদ্বুদ্ধই করেনি, গেরিলা যুদ্ধের প্রস্তুতিই দেয়নি, যুদ্ধে বিজয়ও এনে দিয়েছে। এটাই ছিল সবচেয়ে বড় কথা।”প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ঐতিহাসিক ৭ মার্চ-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন। দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম এবং রক্ষক্ষয়ী…

Read More

সীমান্ত রক্ষায় বিজিবিকে স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

৪ মার্চ ২০২৪(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বিজিবিকে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে।তিনি বলেন, ‘নিচ্ছিদ্র নজরদারি এবং আন্তঃদেশীয় সন্ত্রাসবাদ মোকাবেলায় ঝুঁকিপূর্ণ সীমান্তে ‘স্মার্ট ডিজিটাল সার্ভিলেন্স এন্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন করা হয়েছে।’শেখ হাসিনা আজ সকালে ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৪ উপলক্ষে দেওয়া প্রধান অতিথি’র ভাষণে এই কথা বলেন।সরকার প্রধান বলেন, তাঁর সরকার মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তে নজরদারি বাড়াতে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ বিওপি এবং নীলডুমুল, কাচিকাটা, ভাসমান বিওপপি’তে…

Read More

কোন কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ার : অর্থ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৩ মার্চ ২০২৪(বিবিনিউজ ) : বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তাই অর্থ মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত এই মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা বা কর্মচারী যদি দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান। শনিবার দুপুরে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান এসময় আরও বলেন,বর্তমান সরকার অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থ নীতি ভালো না থাকলেও…

Read More