স্টাফ রিপোর্টার,১০ মার্চ ২০২৪(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এ ‘ডকুমেন্ট প্রিজার্ভেশন অব এ্যানুয়াল পার্ফমেন্স এ্যাগ্রিমেন্ট (এপিএ) এন্ড ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি (এনআইএস) ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় আইকিউএসি’র প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগের সভাপতিগণ উপস্থিত ছিলেন। কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার সম্পর্কিত আলোচনা আগেও হয়েছে। তবে আজকের এই আলোচনায় ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগের সভাপতিগণ তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন আলোচকদের কাছ থেকে। একই সাথে আপনাদের পরামর্শ জানাবেন, আমরা সর্বাত্মক চেষ্টা করব সেগুলো বাস্তবায়ন করার জন্য।
কর্মশালায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি: বাস্তবায়ন ও প্রমাণক ব্যবস্থাপনা শীর্ষক লেকচার প্রদান আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান। কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক লেকচার প্রদান করেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ।
