স্টাফ রিপোর্টার,২৫ মার্চ ২০২৪(বিবিনিউজ): মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এখন প্রস্তুত ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ। দিবসটির সুচনা লগ্নে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে বেদীতে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এরপর মন্ত্রী পরিষদ সদস্য বৃন্দ, বিদেশী কুটনৈতিক কোরের ডিন,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করবেন। সাভার সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মঈন খান তিন বাহিনীর গার্ড অফ অর্নারের মহড়া ও সকল প্রস্তুতি পরিদর্শন করেন।
রাত পোহালেই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, মন্ত্রী পরিষদ সদস্য বৃন্দ বিদেশী কুটনৈতিক কোরের ডিন,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বিএনপির পক্ষ থেকেও শহীদদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। সুর্যোদয়ের সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন এসময় তাদেরকে সেখানে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক শ্রদ্ধা নিবেদনের পরে স্মৃতিসৌধ সাধারণ সানুষের জন্য খুলে দেওয়া হবে। ২৬ মার্চ পালনে স্মৃতিসৌধে চলছে শেষ মুহুতের সকল প্রস্ততি। ইতিমধ্যে স্মৃতিসৌধে ধোয়া মোছা ও রং তুলির কাজ শেষ হয়েছে। চলছে তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়ার প্রস্ততি। বিভিন্ন ফুলের গাছ সাজানো সহ স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিক রুপে। দিবসটি পালনে সকল প্রস্ততি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। ঢাকা জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকেীশলী মোহাম্মদ হেলাল উদ্দিন ও সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন,২৬ মার্চ উপলক্ষে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ধোয়া মোছাসহ সকল ধরণের কাজ সম্পন্ন করা হয়েছে। স্মৃতিসৌধে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। পরিস্কার পরিচ্ছন্ন ও নিরাপত্তার স্বার্থে ভিভিআইপিদের আগমনের জন্য ২৬ শে মার্চ ভোর পর্ষন্ত সাধারন দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে।
এদিকে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সকল প্রস্তুতি ও তিন বাহিনীর মহড়া পরিদর্শন করেন সাভার সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মঈন খান । কর্মকর্তাদের তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত চিলেন।
একই সময়ে ভুটানের রাজার আগমন উপলক্ষে ভুটানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্মৃতিসৌধ পরিদর্শন করেন।
এদিকে, ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। তিনি বলেন,রাস্তার দু’পাশে দাড়িয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন ওই দিন ভোরে।
২৬ মার্চ উপলক্ষে ভিভিআইপিসহ অন্যান্য অতিথিদের নিরাপত্তার স্বার্থে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ এর আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ। তিনি বলেন,ইতিমধ্যে সেখানে গোয়েন্দা নজরদারী বাড়ানো, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এবারের স্বাধীনতা দিবসে সকলে দ্বীপ্ত সপথে বলিয়ান হোক, যেন শহীদের রক্ত বৃথা না যায়। সৃষ্টি হোক দেশে সুষ্ট রাজনৈতিক পরিবেশ। আগামীতে এ দেশ হবে সোনার বাংলা এমনটিই প্রত্যাশা সকলের।
