স্টাফ রিপোর্টার,২০ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): তীব্র তাবদাহে হিট স্ট্রোক বাঁচতে সারা দেশে প্রাথমিক,উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাঃ সামান্ত লাল সেন। আজ ঢাকার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাাসন কেন্দ্র সিআরপিতে নার্সিং কলেজ উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি একথা বলেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাঃ সামান্ত লাল সেন এসময় আরও বলেন,সারা দেশে তীব্র তাবদাহে দেশ পুড়ছে তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে যাতে করে কেউ কোন রোগে আক্রান্ত না হয় তাছাড়া হিট স্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি ,সালাইন…
Read MoreDay: April 20, 2024
তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজে ৭ দিনের ছুটি ঘোষণা
২০ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): সারাদেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে সব সরকারি-বেসরকারি স্কুল কলেজে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে আগামীকাল রবিবার (২১ এপ্রিল) খোলার পরিবর্তে আগামী ২৮ এপ্রিল রবিবার যথারীতি খুলবে। এই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
Read More‘হিটস্ট্রোক’ বাড়তে পারে, প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের
২০ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে জরুরি স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। হাসপাতালে ‘হিটস্ট্রোকের’ রোগীও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মো. রোবেদ আমিন বলেন, ‘আবহাওয়ার দিকে আমাদের সতর্ক নজর আছে। হিটস্ট্রোকের মতো জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে। সে জন্য জাতীয় নির্দেশিকার (গাইডলাইন) খসড়া তৈরি করেছি আমরা। ২২-২৩ এপ্রিল থেকে সারা দেশের চিকিৎসকদের এই নির্দেশিকা ব্যবহারের ওপর অর্থাৎ হিটস্ট্রোকের রোগী চিকিৎসার প্রশিক্ষণ শুরু হবে।’ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো চরমভাবাপন্ন আবহাওয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের প্রকৃতি…
Read Moreদেশব্যাপী তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস
২০ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) গতকাল থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার তাপ সতর্কতা জারি করে বলেছে,এ সময় দেশের বেশিরভাগ অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিএমডির সতর্কবার্তায় বলা হয়েছে,‘এই সময়ের মধ্যে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।’
Read More