স্টাফ রিপোর্টার,২০ এপ্রিল ২০২৪(বিবিনিউজ): তীব্র তাবদাহে হিট স্ট্রোক বাঁচতে সারা দেশে প্রাথমিক,উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাঃ সামান্ত লাল সেন। আজ ঢাকার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাাসন কেন্দ্র সিআরপিতে নার্সিং কলেজ উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাঃ সামান্ত লাল সেন এসময় আরও বলেন,সারা দেশে তীব্র তাবদাহে দেশ পুড়ছে তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে যাতে করে কেউ কোন রোগে আক্রান্ত না হয় তাছাড়া হিট স্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি ,সালাইন ও তরল জাতীয় খাবার খেতে হবে জানিয়ে তিনি আরও বলেন,সাভারে কয়েক লক্ষ মানুষের বসবাস তাই চিন্তা ভাবনা করা হচ্ছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই’শ শয্যার হাসপাতাল করা যায় কি না। এসময় মন্ত্রী সিআরপির প্রতিবন্ধিদের সাথে ভলিবল খেলায় অংশ গ্রহণ করেন। এর আগে মন্ত্রী গাজীপুরের শেখ ফজিলাতুনন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। শেষে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র পরিদর্শন করে বিভিন্ন দিকনিদের্শনা দেন।
সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর,সিআরপির নিবার্হী পরিচালক ডক্টর সোহরাব হোসেন,স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডাঃ হারুন অর রশিদ,পরিচালক হাসপাতার ডাঃ মইন হোসেন,ঢাকা বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ ফরিদ হোসেন মিয়া,ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন খান ও ইউএইচএন্ডএফপিও ডাঃ সায়েমুল হুদাসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
হিট স্ট্রোক বাঁচতে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর
