২৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এ নিয়োগ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষা-সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায়, অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনের অব্যাহত সাফল্য কামনা করেন।
অধ্যাপক জুলকারনাইন উপ-পরিচালক হিসেবে দক্ষিণ এশিয়ায় সংস্কৃতি যোগাযোগ ও আন্তঃরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
