২১ মে, ২০২৪ (বিবিনিউজ ) :বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকার ধামরাই উপজেলা কমিটির নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন চেয়ারম্যান(৭০) অসুস্থতার কারণে গতকাল রাতে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বাড়ী ধামরাই সদরে এবং বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র , এক কন্যা ও ভাই বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের সাবেক সফল ইউপি চেয়ারম্যান মরহুম মেরাজ উদ্দিনের প্রথম জানাজা নামাজ গার্ড অফ অনারের মাধ্যমে ধামরাই সদরে এবং দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি বাইশাকান্দা ইউনিয়নের গোলাইকান্দা গ্রামে বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে এবং সেখানের কবরস্থানে তাকে দাফন কার্য সম্পাদান করা হয়েছে।
জানাজা নামাজে ধামরাইয়ে সফল সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ উপস্থিত ছিলেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে ।
ধামরাইয়ের বীর মুক্তিযোদ্ধা মেরাজ চেয়ারম্যান আর নেই
