২০ মে, ২০২৪ (বিবিনিউজ ডেস্ক ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ড. সাঈদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ড. হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তিনি বলেন, ‘আমি হেলিকপ্টারটির মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট ড. সাঈদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্র মন্ত্রী ড. হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের মর্মান্তিক মৃত্যুর কথা শুনে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।’ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে লেখা আজ এক চিঠিতে শেখ হাসিনা এই শোক জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘দুঃখের এই সময়ে, বাংলাদেশ সরকার ও আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার…
Read MoreMonth: May 2024
জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি
১৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন সে দিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী। কাজেই কেউ যেন বৈষম্যের শিকার না হন।’রাষ্ট্রপ্রধান আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র ৮ম জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন।তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং সর্বস্তরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ‘৭১ এর পরাজিত শক্তি ঘাতক-দালালদের…
Read Moreধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
১৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) : রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দুপুর ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।এরআগে আজ সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার।তিনি জানান, ধোলাইখালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। খবর পেয়ে সূত্রাপুর ও সিদ্দিকবাজার থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি।
Read Moreষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী
১৭ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের জনগণকে সুন্দর ও উন্নত জীবন দিতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তাঁর দল দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন।তিনি বলেন, ‘প্রতিবার নির্বাচনের সময় চক্রান্ত হয়, সেটা মোকাবেলা করে আমরা বেরিয়ে আসি। আমাদের তা ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যে অধিকারগুলো আদায় করেছিল, সেটা আমরা সমুন্নত করতে পেরেছি। কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি আজ সকালে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁকে গণভবনে শুভেচ্ছা জানাতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে…
Read Moreসাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানা পরিদর্শন করলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ
স্টাফ রিপোর্টার,১৭ মে, ২০২৪ (বিবিনিউজ ) : সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানা পরিদর্শন করেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে তিনি আশুলিয়ার দোসাইদ এলাকার ফেসাম জুতার কারখানা পরিদর্শন করেন। কারখানাটি পরিদর্শনে এসময় তিনি শ্রমিকদের সাথে খোলামেলা কথা বলেন ও মালিকপক্ষকে নানা বিষয়ে নির্দেশ দেন। পরে তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের গরুর খামার পরিদর্শন করেন। এসময় তার সাথে বেশ কয়েকজন সংসদ সদস্য ও বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Read Moreশেখ হাসিনাই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করেছেন :সেতুমন্ত্রী
১৬ মে, ২০২৪ (বিবিনিউজ ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করেছেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে। শেখ হাসিনার সততা সারা বিশ্বে আজ প্রশংসনীয়।আগামীকাল ১৭ইমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বৃহষ্পতিবার দুপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।ওবায়দুল কাদের বলে, গত ৪৩ বছরের সবচেয়ে সাহসী…
Read Moreগাজীপুরে কলোনিতে অগ্নিকান্ড : বসতঘর ও দোকান ভস্মীভূত
১৬ মে, ২০২৪ (বিবিনিউজ ) : মহানগরীর ভোগড়া এলাকায় অগ্নিকান্ডে তিনটি কলোনির অনেকগুলো বসতঘর ও দোকানসহ মালামাল ভস্মীভূত হয়েছে। আজ ভোররাতে এ অগ্নিকা- ঘটে।গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে ৯৯৯ থেকে অগ্নিকান্ডের খবর পান। পরে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ও কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে তিনটি কলোনির অনেকগুলো বসতঘর ও দোকানপাট পুড়ে। কিন্তু এতে কোন হতাহতের…
Read Moreটেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী
১৫ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন যা টেকসই উন্নয়নের মূল উপাদান।তিনি বলেন, ‘বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে।’তিনি আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘আইসিপিডি-৩০: জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপ’ শীর্ষক দুই দিনব্যাপী ইভেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণে এ কথা বলেন।বাংলাদেশ, বুলগেরিয়া এবং জাপান ও ইউএনএফপিএ’র সাথে একত্রে এই অনুষ্ঠানের আয়োজক। এই সংলাপ পরিবর্তনশীল জনসংখ্যার চ্যালেঞ্জগুলো এবং সুযোগগুলো খুঁেজ বের করে আলোচনার বিশ্বের একটি প্ল্যাটফর্ম তৈরি…
Read Moreপৃথক পৃথক জানাজা নামাজ শেষে সাভারের পাভেলের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার,১৫ মে, ২০২৪ (বিবিনিউজ ) : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম (পাভেল)৫৬ অসুস্থতার কারণে গতকাল ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বাড়ি সাভারের মজিদপুরে এবং গ্রামের বাড়ি গোপালগঞ্জে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র , এক কন্যা ও ভাই বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।মরহুম আবু আহমেদ নাসীম (পাভেল) এর জানাজা আজ রোজ বুধবার, ১ম জানাজা সকাল ১০ ঘটিকায় সাভারের মজিদপুর বায়তুল আকসা্ জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। ২য় জানাজা দুপুর ১২ টায় ঢাকায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত…
Read Moreঢাকার ধামরাই ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার,১৪ মে, ২০২৪ (বিবিনিউজ ) :দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। তীব্র গরম হতে দেশবাসীকে রক্ষা এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ঢাকার ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম পিয়াস ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম শুভ এর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।(৩০ এপ্রিল) ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিভিন্ন পয়েন্টে ও কলেজের আশপাশের এলাকা জুড়ে ৪ শতাধিক ফলজ,ভেষজ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে।নিজেদের কর্মসূচি নিয়ে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে…
Read More