হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৩ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ যাত্রীদের সবাই যাতে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ সকালে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এই আহবান জানান।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো.নজরুল ইসলাম তাঁকে (প্রধানমন্ত্রী) উদ্ধৃত করে বলেন, ‘সৌদি আরবের উচিত হজ যাত্রীদের জন্য ভিসা অনুমোদনের সময় বাড়ানো যাতে, তারা পবিত্র হজ পালন করতে পারেন।’নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ…

Read More

রাফায় হামলা চালিয়ে হামাসকে নির্মূল করা যাবে না: ব্লিংকেন

১৩ মে, ২০২৪ (বিবিনিউজ ডেস্ক) : গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েল সর্বাত্মক হামলা চালিয়ে হামাসকে নির্মূল করতে পারবে না বরং এটি অরাজকতা উস্কে দেবে।রাফায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচারণা জোরদারের প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন রোববার এ কথা বলেছেন।পৃথকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবির সাথে টেলিফোনে আলাপকালে রাফা অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বলে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে।হোয়াইট হাউস আরো বলেছে, ইসরায়েল মার্কিন উদ্বেগকে বিবেচনায় নিচ্ছে বলে হানেগবি নিশ্চিত করেছেন।এদিকে রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলের বোমা হামলার কারণে ইতোমধ্যে তিন লাখ গাজাবাসীকে…

Read More

ঢাকার ধামরাইয়ে চারতলা ভবন হেলে পড়েছে সাত তলা ভবনের উপর

স্টাফ রিপোর্টার,১২ মে, ২০২৪ (বিবিনিউজ ) :ঢাকার ধামরাইয়ে একটি চারতলা ভবন অপর একটি সাত তলা ভবনের উপর হেলে পড়েছে। এঘটনায় ওই ভবনের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকালে পৌর এলাকার ধাঁনসিড়ি আবাসিক মহল্লায় এঘটনা ঘটে। ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন,সকালে ধাঁনসিড়ি আবাসিক এলাকার জিয়া শিকদার নামের এক ব্যক্তির চারতলা ভবনটি অপরটি একটি সাত তলা ভবনের উপর হেলে পড়ে। এঘটনায় চারতলা ভবনটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভবন দুটি ঝুকিপূর্ণ ঘোষনা করে ভবনে থাকা বাসিন্দাদের সড়ে যাওয়ার নির্দেশ দেয়। স্থানীয়রা…

Read More

জাবির অধ্যাপক ড. মনোয়ার হোসেনকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৩’ মনোনীত হওয়ায় উপাচার্যের অভিনন্দন

১২ মে, ২০২৪ (বিবিনিউজ ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘জাতীয় পরিবেশ পদক ২০২৩’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁকে অভিনন্দন জানিয়েছেন। গত ০৯ মে ২০২৪ তারিখে পরিবেশ, বন ও জলবায়ূ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ড. মো. মনোয়ার হোসেনের এ মনোনয়ন পাওয়ায় তথ্য জানায়। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. মনোয়ার হোসেন ‘জাতীয় পরিবেশ পদক ২০২৩’ এর জন্য মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এ পদক পরিবেশ বিষয়ে তাঁর গবেষণা…

Read More

এসএসসি ও সমমানের ফলাফল-২০২৪ প্রকাশ

১২ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশ করেছেন।তিনি এখানে তাঁর সরকারি বাসভবন গণভবনে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি একটি বোতাম টিপে ফলাফল প্রকাশ করেন।এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। নয়টি সাধারণ, একটি মাদ্রাসা বোর্ডসহ দশটি বোর্ডের চেয়ারম্যান এবং কারিগরি বোর্ডের মহাপরিচালক প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন।সকাল ১১টার দিকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।আনুষ্ঠানিক ঘোষণার পর শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে…

Read More

দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর

১০ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে গণমূখী, পরিবেশবান্ধব, সাশ্রয়ী, উপযুক্ত ও টেকসই কৌশল এবং পরিকল্পনা গ্রহণের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘দেশের উন্নয়নকে দ্রুততর করতে আলোচনার মাধ্যমে কৌশল ঠিক করুন যাতে আমরা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।’প্রধানমন্ত্রী আজ সকালে ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)’র ৬১তম কনভেনশনে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।আইইবি ঢাকা সেন্টার রাজধানীতে আইইবি সদর দপ্তর প্রাঙ্গণে ‘প্রকৌশল ও প্রযুক্তির জন্য স্মার্ট বাংলাদেশ’ মূল প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করে।শেখ হাসিনা বলেন, আপনাদের এই কনভেনশন যখন হয় তখন অতীতে বিভিন্ন…

Read More

প্রধানমন্ত্রীর নিকট ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ ও মিল্কিং মেশিন হস্তান্তর

৯ মে, ২০২৪ (বিবিনিউজ ) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপি’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘বিএফডিসি রেডি-টু-কুক ফিশ’ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।একই সাথে গরুর দুধ আহরণের কাজে ব্যবহৃত একটি মিল্কিং মেশিনও এসময় প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় বলেন, এ ধরণের কার্যক্রম বিশেষত রেডি টু কুক ফিস কার্যক্রমের ফলে কর্মজীবী মহিলারা অনেক উপকৃত হবেন। তিনি কর্মজীবী মহিলাদের রান্না সহজীকরণে রেডি-টু-কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি দূরদর্শী দিক নির্দেশনা প্রদান করেন।…

Read More

বাংলাদেশের সব দলেরই খেলোয়ারা বর্তমানে ভালো খেলছেন : পাপন

৯ মে, ২০২৪ (বিবিনিউজ ) : বাংলাদেশের নারী ফুটবল দলসহ সব দলেরই খেলোয়ারা বর্তমানে ভালো খেলছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।যুব ও ক্রীড়া মন্ত্রী এসময় আরও বলেন,আমাদের আরও ভালো খেলোয়ার তৈরি করতে হবে যাতে বিশ^কাপে ভালো খেলতে পারে দেশের নাম উজ্জল করতে পারে। শেখ হাসিনা সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে যুব সমাজের অনেকের চাকরি হয়েছে ।এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদসহ আরো অনেকে উপস্থিত…

Read More

হজ কর্মসূচি-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচি-২০২৪ (হিজরি ১৪৪৫) উদ্বোধন করেছেন।তিনি প্রধান অতিথি হিসেবে হজ কার্যক্রমের উদ্বোধনের পর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের জন্যও হজযাত্রীদের কাছে দোয়া চেয়েছেন।তবে বাংলাদেশি হজযাত্রীদের বহনকারী হজ ফ্লাইট আগামীকাল ঢাকা থেকে শুরু হবে।প্রথম হজ ফ্লাইট (বিজি-৩৩০১) ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খানের সভাপতিত্বে হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মোঃ এ হামিদ জমাদ্দার।স্বরাষ্ট্রমন্ত্রী…

Read More

আজ পঁচিশে বৈশাখ, দেশজুড়ে রবীন্দ্রজয়ন্তীর উৎসব

৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) :আজ বুধবার ২৫ বৈশাখ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। এতগুলো বছর পেরিয়ে গেলেও তিনি বাঙালির মনে ও মননে সব সময় জাগরূক। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাঙালির নিত্যসঙ্গী। চলতে–ফিরতে, বিভিন্ন ধরনের সভা, সমাবেশ, অনুষ্ঠান, উৎসবে রবীন্দ্রসংগীতের সুর কানে আসে। সংকটে তাঁর বাণী অতীতের মতো এখনো প্রেরণার উৎস। সত্যের পথে চলতে, অন্যায়ের প্রতিবাদে কেউ পাশে না থাকলেও অভীষ্ট লক্ষ্যে দৃঢ় প্রত্যয় নিয়ে একাই এগিয়ে যাওয়ার সাহস জোগান তিনি। এমন আরও অনেকভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনঘনিষ্ঠ হয়ে আছেন। তাঁর গান জাতীয় সংগীত হিসেবে গেয়ে ধন্য হয়েছে এ দেশের মানুষ।…

Read More