সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন রাজীব

৭ মে, ২০২৪ (বিবিনিউজ ) : ঢাকা জেলার সাভার উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র জমা দিলেও একজন প্রত্যাহার করে নিয়েছেন। এতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজনসহ মোট ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন। ২১ এপ্রিল রবিবার বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে তারা এ মনোনয়ন দাখিল করেন। জানা গেছে, সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম রাজীব এককভাবে মাঠে থাকলেও শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ি গ্রামের নূরু পীরের ছেলে তরিকত ফেডারেশনের সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল হঠাৎ…

Read More

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

৬ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামলকে শপথবাক্য পাঠ করান।প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে (পিএমও) শপথ অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানিয়েছেন, প্রধানমন্ত্রী পরিপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উল্লেখ্য,…

Read More

মিল্টনের অনেক ভয়াবহ-রোমহর্ষ ঘটনা আছে: হারুন অর রশীদ

৬ মে, ২০২৪ (বিবিনিউজ ) :ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামে আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের অনেক ভয়াবহ-রোমহর্ষ ঘটনা আছে। তদন্ত শেষ না হলে এসব ঘটনা বলা ঠিক হবে না। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারুন অর রশীদ এসব কথা বলেন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় মিল্টন এখন ডিবির হেফাজতে রিমান্ড আছেন। মিরপুর থানায় করা এই মামলায় গতকাল রোববার তাঁকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। ডিএমপির গোয়েন্দা…

Read More

ডিএনসিসি মেয়র দাবদাহ স্বস্তি দিতে নগরবাসীকে ২৫ হাজারের বেশি ছাতা বিতরণ করলেন

স্টাফ রিপোর্টার,৫ মে, ২০২৪ (বিবিনিউজ ) : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র আতিকুল ইসলাম নগরবাসীকে দাবদাহ স্বস্তি দিতে চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে নগরে ২৫ হাজারের বেশি ছাতা বিতরণ করা হয়েছে। শহরকে ঠান্ডা রাখতে ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।দুপুরে আশুলিয়ার কুমকুমারী এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে এমআরইউ কালচারাল ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।মেয়র বলেন, চিফ হিট অফিসারকে নিয়ে না জেনে…

Read More

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলের জেরে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার,৫ মে, ২০২৪ (বিবিনিউজ ) :সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলের জেরে ইউনিয়ন যুবলীগের সভাপতির পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।এ ঘটনায় যুবলীগ নেতার বাবা-মা, ভাই ও চাচাসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকালে সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ির মেশিনপাড় এলাকায় শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়ের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন-মো. আব্দুল হক, নুরুল ইসলাম, আতোয়ার রহমান (৭৫), শামসুল, হৃদয় আহমেদ জিয়াসহ কমপক্ষে ১৫ জন।এদের মধ্যে একজনকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল…

Read More

ঢাকা সেনানিবাসে নবনির্মিত এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন।প্রধানমন্ত্রী ফিতা কেটে এএফআইপি ভবনে প্রবেশ করেন এবং নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এএফআইপি কমান্ড্যান্ট মেজর জেনারেল ডা. নিশাত জুবাইদা তাঁর সামনে নতুন ভবনের মূল বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা তুলে ধরেন।২০১৯ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্যাথলজি সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে ‘সশস্ত্র বাহিনী ইনস্টিটিউট অফ প্যাথলজির সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন করে। প্রকল্পটি ২০২৪ সালের ডিসেম্বরের নির্ধারিত সময়ের আগে বাস্তবায়িত হচ্ছে।…

Read More

মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

৪ মে, ২০২৪ (বিবিনিউজ ) : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুরের এক দ্বিপাক্ষিক বৈঠক গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।বৈঠকে রিয়াদ মনসুর ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান।আজ ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রনারয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ফিলিস্তিনি জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের অকুন্ঠ সমর্থনের কথা তাকে অবহিত করেন।ফিলিস্তিনি সাধারণ জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে ইসরায়েলেরবিরুদ্ধে ওআইসি’র সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে আরও কঠোর পদক্ষেপ…

Read More

এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী

৩ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইও) চোখের চিকিৎসা নিয়েছেন।তিনি আজ সকালে এনআইও হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মতো বহির্বিভাগে লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কিনেছেন।প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।এরআগে তিনি নিয়মিত এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছেন।

Read More

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল-কারখানা মালিকদের প্রতি বিলাসিতা কিছুটা কমিয়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘যে শ্রমিকরা তাদের কঠোর শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে মালিকদের জীবন জীবিকা উন্নত করা অথবা বিলাসবহুল জীবন যাপনের সুযোগ করে দিচ্ছে সেখানে তারা বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষভাবে নজর দেবেন সেটাই আমি চাই।’প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ঐতিহাসিক মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র ভাষণে এ কথা বলেন।কোভিড-১৯ মহামারি সময় মালিকদের প্রণোদনা প্যাকেজ প্রদান এবং মাত্র চার শতাংশ…

Read More