ঢাকার ধামরাইয়ে চারতলা ভবন হেলে পড়েছে সাত তলা ভবনের উপর

স্টাফ রিপোর্টার,১২ মে, ২০২৪ (বিবিনিউজ ) :ঢাকার ধামরাইয়ে একটি চারতলা ভবন অপর একটি সাত তলা ভবনের উপর হেলে পড়েছে। এঘটনায় ওই ভবনের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকালে পৌর এলাকার ধাঁনসিড়ি আবাসিক মহল্লায় এঘটনা ঘটে। ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন,সকালে ধাঁনসিড়ি আবাসিক এলাকার জিয়া শিকদার নামের এক ব্যক্তির চারতলা ভবনটি অপরটি একটি সাত তলা ভবনের উপর হেলে পড়ে। এঘটনায় চারতলা ভবনটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভবন দুটি ঝুকিপূর্ণ ঘোষনা করে ভবনে থাকা বাসিন্দাদের সড়ে যাওয়ার নির্দেশ দেয়। স্থানীয়রা বলছে,ভবনটি যেকোন ভেঙে পড়ে বড়ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

Related posts

Leave a Comment