সাভার পৌর ১ নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ণ কর্মসূচি উদ্বোধন

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক, সাভার,১২ আগস্ট ২০২৫(বিবিনিউজ):সাভার পৌর ১ নং ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করলেন ঢাকা জেলা বিএনপির ও সাভার পৌর বিএনপি সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। তিনি বলেন আওয়ামীলীগের সাথে যারা জরিত তাদেরকে কমিটিতে নেয়া হবে না এবং ছবি পর্যন্ত দেখা গেলে তাই সতর্ক হয়ে নতুন ও পুরাতন সদস্যের আবেদন গ্রহন হবে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র এ নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ণ কর্মসূচি-২০২৫ সভাপতি করেন এক নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী মোঃ আশেক আলী মোল্লা,সঞ্চালনা করেন পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন বেপারী,সাভার পৌর বিএনপির সহ-সভাপতি মো: সোহরাব হোসেন ও সাবেক মেম্বার শাহজাহান প্রমূখ। 

Related posts

Leave a Comment