বাংলাদেশের সব দলেরই খেলোয়ারা বর্তমানে ভালো খেলছেন : পাপন


৯ মে, ২০২৪ (বিবিনিউজ ) : বাংলাদেশের নারী ফুটবল দলসহ সব দলেরই খেলোয়ারা বর্তমানে ভালো খেলছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রী এসময় আরও বলেন,আমাদের আরও ভালো খেলোয়ার তৈরি করতে হবে যাতে বিশ^কাপে ভালো খেলতে পারে দেশের নাম উজ্জল করতে পারে। শেখ হাসিনা সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে যুব সমাজের অনেকের চাকরি হয়েছে ।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment