পৃথক পৃথক জানাজা নামাজ শেষে সাভারের পাভেলের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার,১৫ মে, ২০২৪ (বিবিনিউজ ) : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম (পাভেল)৫৬ অসুস্থতার কারণে গতকাল ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বাড়ি সাভারের মজিদপুরে এবং গ্রামের বাড়ি গোপালগঞ্জে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র , এক কন্যা ও ভাই বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুম আবু আহমেদ নাসীম (পাভেল) এর জানাজা আজ রোজ বুধবার, ১ম জানাজা সকাল ১০ ঘটিকায় সাভারের মজিদপুর বায়তুল আকসা্ জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। ২য় জানাজা দুপুর ১২ টায় ঢাকায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত হচ্ছে। ৩য় জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে
দুপুর ২টায় বনানী কবরস্থানে এবং সেখানেই তাকে দাফন কার্য সম্পাদান করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে ।

Related posts

Leave a Comment