স্টাফ রিপোর্টার,১৪ মে, ২০২৪ (বিবিনিউজ ) :দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। তীব্র গরম হতে দেশবাসীকে রক্ষা এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ঢাকার ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম পিয়াস ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম শুভ এর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
(৩০ এপ্রিল) ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিভিন্ন পয়েন্টে ও কলেজের আশপাশের এলাকা জুড়ে ৪ শতাধিক ফলজ,ভেষজ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে।
নিজেদের কর্মসূচি নিয়ে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে কলেজের বিভিন্ন পয়েন্টে ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছি। আমরা সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি, তীব্র তাপদাহ থেকে বাঁচতে এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে আপনারা বেশি বেশি বৃক্ষরোপণ করুন।’
