স্টাফ রিপোর্টার,২৯জুন, ২০২৪ (বিবিনিউজ ) :নানা আয়োজনে সাভারে সিটিজেন ক্লাবের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সাভারের শিমুলতলা এলাকায় এ ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ

। সাভারে সিটিজেন ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামীগের সহ সভাপতি অধ্যাপক ডা.এনামুর রহমান,সাভার পৌর পিতা মেয়র আলহাজ¦ আব্দুল গনি, ডাঃ ফরিদা এনাম,জেনারেল সেক্রেটারী সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা মন্জু দেওয়ান হরিরামপুর উপজেলা ভাইচ চেয়ারম্যান বিল্লাল হোসেন,কাউন্সিলর আব্দুর রহমান,ডারফিন আক্তার,ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর সভাপতিলায়ন্স রেফাত উল্লাহ, গণি জেনালে হাসপাতালের চেয়ারম্যান গভর্নর ডাঃ দিলকুশা, শেখ সাইদ,ব্যবসায়ী মাকদুদুর রহমান কল্লোল,অধ্যাপক আজমল আমিন টুটুল ও সাভার বিশ^বিদ্যালয় কলেজের সাবেক ভিপি বদিউজ্জামান বদির এবং সাংবাদিক শেখ বাশার,জাহিদুর রহমান পলাশ ও নাজমুল হুদা শাহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পীরা।

সাভার বাজার রোড ব্যবসায় কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী মাকদুদুর রহমান কল্লোল ক্লাবের জন্য একটি ফ্রিজ হস্তান্তর করেন ।

পল্লী বিদ্যুৎ এলাকার, গণি জেনালে হাসপাতালের চেয়ারম্যান ডাঃ দিলকুশা লায়ন্সের লেডি গভর্নর নির্বাচিত হওয়ায় তাকেও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
