সাভারে ভন্ড কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


৯ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):সাভারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ভণ্ড কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণকারী ভন্ড কবিরাজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানায় আনা হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া এলাকায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে বাড্ডা ভাটপাড়া এলাকায় এক গৃহবধূ সেকেন্দার আলী নামের এক ভণ্ড কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য যান। পরে ওই ভণ্ড কবিরাজ তাকে চিকিৎসা সেবা না দিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ওই ভণ্ড কবিরাজের স্ত্রী ধর্ষণের ভিডিওটি ধারণ করেন। পরে ওই গৃহবধূ সকালে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ভন্ড কবিরাজ সেকেন্দার আলীকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

অভিযুক্ত ভন্ড কবিরাজ সেকেন্দার আলী সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার কামালপুর এলাকার মৃত: কালু শেখের ছেলে। তিনি সাভারের ওই এলাকায় দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা করেন বলে জানা গেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই তাহমিদুল ইসলাম বলেন, অভিযুক্ত সেকেন্দার আলীকে আটকের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে সেকেন্দার পলাতক রয়েছে।

এছাড়া ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment