সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সেনা প্রধান

স্টাফ রিপোর্টার,২৪ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান, ওএসপি, এসজিপি, পিএসসি আজ (২৪ জুন ২০২৪) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের প্রতি সশস্ত্র সালাম দেন। নেপথ্যে বেজে উঠে বিউগেলের করুন সুর।

সবশেষে জাতীয় শহীদ স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নবনিযুক্ত সেনা প্রধান।

Related posts

Leave a Comment