১১ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : চীফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে জেনারেল পদবীতে পদোন্নতি প্রদান পূর্বক নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। তাঁকে আগামী ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এর স্থলাভিষিক্ত হবেন।লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ,…
Read MoreMonth: June 2024
বিনামূল্যে সরকারি বাড়ি গৃহহীনদের আত্মমর্যাদা এনে দিয়েছে : প্রধানমন্ত্রী
১১ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে দেওয়া বাড়িগুলো গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা এনে দিয়েছে।তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গায় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মানুষকে বিনামূল্যে ঘর প্রদান করে পুণর্বাসন করেছি। এতে তাদের জীবনে পরিবর্তন এসেছে। আত্মবিশ^াস ও আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এর সবচেয়ে বেশি প্রয়োজন।’প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি তাঁর সরকারের সারাদেশের গৃহহীনদের বিনামুল্যে ঘর দেওয়ার জন্য গৃহীত আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশের ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর…
Read Moreনাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ
৭ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : সিনিয়র সাংবাদিক মো. নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, “মো. নাইমুল ইসলাম খানকে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।”
Read Moreসাভারে খালের পাড় দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টার,৬ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : সাভারে খালের পাড় দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে সাভারের কর্ণপাড়া খালের পাড়ে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহুল চন্দ্র দাস।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র দাস বলেন,সম্প্রতি সাভারের ঐহিত্যবাহী কর্ণপাড়া খালের পাড় দখল করে অবৈধ ভাবে ঝুটের গোডাউন গড়ে তোলেন কিছু প্রভাবশালী ব্যক্তি। পরে সেখানে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেকু দিয়ে বেশ কয়েকটি ঝুটের গোডাউন ভেঙে দেওয়া হয়। উচ্ছেদের পরে সেখানে খালের…
Read Moreমাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা
স্টাফ রিপোর্টার,৬ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজ নগর এলাকা থেকে মাটিচাপা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে, গেল ২ এ জুন সন্ধ্যায় ওই নারীকে তার ভাড়া বাসার সামনে থেকে অপহরণ করে মাদক ব্যবসায়ীরা। পরে তাকে হত্যা করে লাশ ভাড়া বাসার পাশে একটি নির্জন জঙ্গলে মাটিচাপা দিয়ে পুতিয়ে রাখেন দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই নারীর আত্মীয়রা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের পাশাপাশি ঢাকা জেলা…
Read More৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
৬ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। তিনি আজ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।অর্থমন্ত্রী বিকাল ৩ টা থেকে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেন।প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৪.২ শতাংশ এবং চলতি ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে চার দশমিক ছয় শতাংশ।এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম…
Read Moreসরকার দেশ, মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে চায় : প্রধানমন্ত্রী
৫ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ, দেশের জনগণ ও প্রকৃতিকে রক্ষা করাই তাঁর সরকারের লক্ষ্য উল্লেখ করে পরিবেশ রক্ষায় বাসা-বাড়ি, চারপাশ ও অফিসের ফাঁকা জায়গায় গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ, দেশের জনগণ এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখা।’প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ^ পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৪’ এর ও উদ্বোধন করেন।তিনি বলেন,…
Read Moreআগামীকাল ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা
৫ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আগামীকাল। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি হবে তাঁর প্রথম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদে তিনি প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে প্রস্তাবিত বাজেটের অকার হবে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২…
Read Moreবৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর
৪ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী চা-এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় চা পাতা বাল্কে বিক্রি না করে এর মূল্য সংযোজন করতে সংশ্লি দের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, ‘মানুষের রুচি এখন বদলে গেছে। বিভিন্ন ধরনের চা এখন পাওয়া যায়। সুগন্ধি চা তৈরি করুন। বিশ্বব্যাপী বিভিন্ন স্বাদের চায়ের চাহিদা এখন অনেক বেশি। চা উৎপাদনের পাশাপাশি এদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।’প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় চা দিবস’ উদযাপন এবং জাতীয় চা পুরস্কার ২০২৪’ প্রধান উপলক্ষ্যে আয়োজিত প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি বলেন, মানুষের রুচির পরিবর্তন ঘটায় এখন…
Read Moreজাতীয় ফল মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার
৪ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়িতে ‘কেআইবি’ চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার।‘ফলে পুষ্টি অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই মেলা শেষ হবে আগামী ৮ জুন শনিবার। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবারের ফলমেলায় ৮টি সরকারি প্রতিষ্ঠানও ৫৫টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মোট ৬৩টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফলচাষ প্রযুক্তি প্রদর্শন করা হবে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।মেলায় আগত দর্শণার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে…
Read More