সাভারে খালের পাড় দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ


স্টাফ রিপোর্টার,৬ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : সাভারে খালের পাড় দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে সাভারের কর্ণপাড়া খালের পাড়ে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহুল চন্দ্র দাস।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র দাস বলেন,সম্প্রতি সাভারের ঐহিত্যবাহী কর্ণপাড়া খালের পাড় দখল করে অবৈধ ভাবে ঝুটের গোডাউন গড়ে তোলেন কিছু প্রভাবশালী ব্যক্তি। পরে সেখানে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেকু দিয়ে বেশ কয়েকটি ঝুটের গোডাউন ভেঙে দেওয়া হয়। উচ্ছেদের পরে সেখানে খালের সৌন্দর্য ফিরিয়ে আনতে খালের পাড়ে বৃক্ষ রোপন করা হবে বলেও জানান তিনি।

Related posts

Leave a Comment