মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা


স্টাফ রিপোর্টার,৬ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজ নগর এলাকা থেকে মাটিচাপা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে, গেল ২ এ জুন সন্ধ্যায় ওই নারীকে তার ভাড়া বাসার সামনে থেকে অপহরণ করে মাদক ব্যবসায়ীরা। পরে তাকে হত্যা করে লাশ ভাড়া বাসার পাশে একটি নির্জন জঙ্গলে মাটিচাপা দিয়ে পুতিয়ে রাখেন দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই নারীর আত্মীয়রা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযোগটি তদন্ত শুরু করেন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে মাদক ব্যবসায়ী সাইফুলকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। সাইফুলের দেওয়া তথ্য মতে আজ দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ওই নারীর নাম সীমা আক্তার। তার বাড়ি মাদারীপুর জেলায়। দীর্ঘদিন ধরে তার স্বামী সৌদি আরবে অবস্থান করলেও তিনি খনিজ নগর এলাকায় একটি ভাড়া বাসায় থেকে একটি এনজিওতে চাকরি করতেন। পুলিশ আরো জানায় স্থানীয় স্বপন ও সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় ওই নারী প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ীরা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। ক্ষিপ্ততা থেকে ওই নারীকে অপহরণ করে হত্যা করেন তারা। হত্যাকাণ্ডের মূল হত্যা স্বপনকে আটক করতে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশিরা হাবিব বলেন, হত্যাকাণ্ডের মূল হোতা স্বপনকে আটক করতে অভিযান চালাচ্ছে তারা। অপরদিকে মানিকগঞ্জের সিংগাইরে এক যুবককে কুপিয়ে হত্যা করা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ। এছাড়াও সাভারের গেন্ডা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ

Related posts

Leave a Comment