৩ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হচ্ছে। আসন্ন ঈদুল আজহার পর এ অফিস সময়সীমা কার্যকর হবে। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন। বাংলাদেশে স্বাভাবিক সময়ে অফিস চলত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয়।
Read MoreMonth: June 2024
জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে সিএজি’কে রাষ্ট্রপতির নির্দেশ
৩ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : জনগণের প্রতিটি টাকা যাতে স্বচ্ছ ও সঠিকভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) সহ সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নুরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এ নির্দেশনা দেন।বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সরকারি তহবিল ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ এখন…
Read Moreভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের একাংশ
২ জুন, ২০২৪ (বিবিনিউজ ) :রাজধানীর ঢাকাসহ দেশের একটি বড় অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে মিয়ানমারের মাওলাইক এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় আজ রোববার বেলা ২টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর কেন্দ্র ঢাকা থেকে ৪৪১ দক্ষিণ–পূর্বে মিয়ানমারের মাউলাইক এলাকায়। মিয়ানমারের এই ভূমিকম্প রাঙামাটি ও খাগড়াছড়িতে বেশ অনুভূত হয়েছে। এ ছাড়া ঢাকা, কুমিল্লা ও কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে গত বুধবার মিয়ানমারের একই এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। ওই…
Read Moreযারা অগ্রযাত্রায় সহায়তা করে বাংলাদেশ তাদের সঙ্গেই কাজ করবে: প্রধানমন্ত্রী
২ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত তা বিবেচনা না করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে যে দেশগুলো বাংলাদেশকে সহযোগিতা করবে তাদের সঙ্গেই কাজ করবে। তিনি বলেন,‘আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদেরকে নিয়ে চলবো। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।’ সেক্ষেত্রে কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত সেটা দেখার দরকার নেই বলেও তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার…
Read Moreবাংলাদেশে ৫০ লাখ স্কাউট তৈরির লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান রাষ্ট্রপতির
১ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ৫০ লাখ স্কাউট তৈরির লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ২৫ লাখের অধিক। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ৫০ লাখ স্কাউট তৈরির লক্ষ্যমাত্রা পূরণে স্কাউট আন্দোলনের এই ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য আমি সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রয়াস চালানোর আহ্বান জানাচ্ছি।’আগামীকাল ‘বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভা’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ স্কাউটস ও কাউন্সিলের…
Read Moreবেনজীরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
১ জুন, ২০২৪ (বিবিনিউজ ) :বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সে (বেনজীর) দেশে নাকি বিদেশে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, যদি কেউ অন্যায় করে তাহলে তার শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী হবে। তার বিষয়ে তদন্ত চলছে। তিনি অন্যায় করেছেন না কি নির্দোষ, তিনি কি কর ফাঁকি দিয়েছেন না কি অন্যভাবে অর্থ-সম্পদ গড়েছেন, সেটা তদন্ত শেষ হলে সে অনুযায়ী তার বিচার করা হবে। আইজিপির…
Read Moreবাংলাদেশের জলবায়ু কর্মপরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তা জরুরী : জলবায়ু ও পরিবেশমন্ত্রী
সাভার,১ জুন, ২০২৪ (বিবিনিউজ ) :পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৮শ’৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, দেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০৫০ সালের মধ্যে অভিযোজনের জন্য ২৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন। জাতীয়ভাবে নির্ধারিত অবদান বাস্তবায়নের জন্য ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।মন্ত্রী আরো বলেন, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা (এমসিপিপি) এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’র জন্য চিহ্নিত অগ্রাধিকার প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ৪৭১ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এলক্ষ্যে উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বয়ের জন্য সরকার…
Read More