সাভার আশুলিয়া ও ধামরাইয়ে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে তৈরি পোশাক শিল্প

স্টাফ রিপোর্টার,২৪ জুলাই ২০২৪(বিবিনিউজ): ঢাকার সাভার আশুলিয়া ও ধামরাইয়ে কারফিউ শিথিল হওয়ার পর কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে তৈরি পোশাক গার্মেন্ট শিল্পে। সকাল থেকে শ্রমিকরা ৫দিন পর স্ব স্ব শিল্প প্রতিষ্ঠানে যোগদান করে। ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ আহসান কবীরজানান,দুটি ইপিজেডেরপ্রতিষ্ঠানের ৮৬-টির মধ্যে ৮৬ টিই চালু এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি -মো সারওয়ায় আলম-জানান, সাভার আশুলিয়া ও ধামরাইয়ে ১৮ শত প্রতিষ্ঠানের মধ্যে ২/১ টি বাদে সকল প্রতিষ্ঠানে কাজ শুরু হয়েছে। শিল্প এলাকায় এবং মহাসড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল ছাড়াও ব্যাংক এবং সরকারী-বে সরকারি অফিসে কাজ কর্ম…

Read More

আজ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’, জরুরি সেবা ছাড়া সব বন্ধের ঘোষণা

১৮ জুলাই ২০২৪(বিবিনিউজ):সারা দেশে আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তাঁরা৷ ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ এই কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল বুধবার রাত আটটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে…

Read More

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

১৬ জুলাই ২০২৪(বিবিনিউজ): চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানান।

Read More

জাবির কোটা আন্দোলনে যোগ দিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা,জরুরি সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার,১৬ জুলাই ২০২৪(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা আন্দোলনকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২ টায় সরেজমিনে এ পরিস্থিতি দেখা গেছে। এসময়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিশমাইল ফটক, উপাচার্য চত্বরসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিসোটা হাতে অবস্থান নিতে দেখা গেছে। এতে গণ বিশ্ববিদ্যালয়, বিপিএটিসি স্কুল এন্ড কলেজসহ সাভারের বিভিন্ন স্কুল, কলেজ থেকে সহস্রাধিক কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা অংশ নেয়।অন্যদিকে, ক্যাম্পাস সংলগ্ন আমবাগান এলাকা, জামসিং ও ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায়, পল্লীবিদ্যুৎ এলাকায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের রামদা, লাঠিসোঁটা, রড় ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমায়েত করতে…

Read More

বকেয়া বেতনের দাবিতে সাভারে পোশাক কারখানার ভিতরে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার,১৬ জুলাই ২০২৪(বিবিনিউজ):বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার ভিতরে অবস্থান নিয়েছে শ্রমিকরা। সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আইঠর এলাকায় মাইল্ড ওয়ান নীট কম্পোজিট লিমিটেড কারখানার প্রায় শতাধিক শ্রমিক অবস্থান শুরু করেন। এতে করে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে।শ্রমিকরা জানায়,ওই পোশাক কারখানাটিতে কাজ করেন প্রায় শতাধিক শ্রমিক। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে টালবাহনা শুরু করেন গত কয়েকদিন ধরে। এতে করে শ্রমিকরা বাড়ি ভাড়া দিতে পারছে না। যার ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন। পরে বকেয়া বেতনের দাবিতে আজ তারা উৎপাদন বন্ধ রেখে কারখানায় অবস্থান শুরু করেন।বকেয়া বেতন…

Read More

জাবিতে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার,১৬ জুলাই ২০২৪(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের বাসভবনে অবস্থানরত কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার রাত দুই টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ভিসি ভবনের ভেতরে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক।সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে। হামলার পুরো সময়জুড়ে নীরব দর্শকের ভূমিকায় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের। ছাত্রলীগের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।শিক্ষার্থীদের হতাহতের খবরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে অন্য শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি ভবনের দিকে এসে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। হলগুলো থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীদের ধাওয়ায়…

Read More

নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী

১৫ জুলাই ২০২৪(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’ স্লোগান দেওয়াকে অত্যান্ত দুঃখজনক আখ্যায়িত করে বলেছেন, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না।তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী কীভাবে দেশে অত্যাচার চালিয়েছে তা তারা জানে না। এসব অত্যাচার, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাবোধ হয়নি।’প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে মন্ত্রণালয়/বিভাগসমূহের ২০২৪-২৫ অর্থবছরের ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর’ এবং ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’ ও ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির…

Read More

আদালত থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

১৪ জুলাই ২০২৪(বিবিনিউজ):সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রশ্নে আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিষয়টি এখন আদালতে রয়েছে। তিনি বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসে, আমাদের কিছু করার থাকে না। এটা বাস্তবতা।’ আর এ বাস্তবতা আন্দোলনকারীদের মানতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আজ রোববার গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা নিয়ে এর আগে আন্দোলনের একপর্যায়ে ২০১৮ সালে সরকার ৯ম থেকে ১৩তম গ্রেডে সব ধরনের কোটা বাতিল করেছিল। সেই প্রেক্ষাপট তুলে ধরে পরবর্তী অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা…

Read More

এটিএন বাংলার ২৮ বছর পদার্পণ উপলক্ষে সাভার ও ধামরাইয়ে নানা কর্মসূটি পালিত

স্টাফ রিপোর্টার,১৪ জুলাই ২০২৪(বিবিনিউজ): নানা আয়োজনে সাভার ও ধামরাইয়ে পৃথক পৃথক ভাবে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৮ বছর পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। অপরদিকে সাভারের বিরুলিয়ার পিয়াংকা শ্যুাটি জোনে আলোচনা সভা, কেক কাটা,আনন্দ র‌্যালি, বৃক্ষ রোপন ও বিতরণের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খাঁন নিখিল,বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সভাপতি…

Read More

কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাবির শিক্ষার্থীরা

১১ জুলাই ২০২৪(বিবিনিউজ): সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা ও সরকারকে নির্দিষ্ট ভাবে ঘোষণা দেওয়াসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আজ বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই অবরোধ শুরু করার সময় পুলিশের বাধা দেয় । এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্যসচিব মাহফুজ ইসলাম বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন অব্যাহত সহ প্রয়োজনে সারা দেশ অচল করে দেওয়া হবে।

Read More