সাভার আশুলিয়া ও ধামরাইয়ে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে তৈরি পোশাক শিল্প


স্টাফ রিপোর্টার,২৪ জুলাই ২০২৪(বিবিনিউজ): ঢাকার সাভার আশুলিয়া ও ধামরাইয়ে কারফিউ শিথিল হওয়ার পর কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে তৈরি পোশাক গার্মেন্ট শিল্পে। সকাল থেকে শ্রমিকরা ৫দিন পর স্ব স্ব শিল্প প্রতিষ্ঠানে যোগদান করে। ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ আহসান কবীর
জানান,দুটি ইপিজেডের
প্রতিষ্ঠানের ৮৬-টির মধ্যে ৮৬ টিই চালু এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি -মো সারওয়ায় আলম-জানান, সাভার আশুলিয়া ও ধামরাইয়ে ১৮ শত প্রতিষ্ঠানের মধ্যে ২/১ টি বাদে সকল প্রতিষ্ঠানে কাজ শুরু হয়েছে। শিল্প এলাকায় এবং মহাসড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল ছাড়াও ব্যাংক এবং সরকারী-বে সরকারি অফিসে কাজ কর্ম স্বাভাবিক।

Related posts

Leave a Comment