১৭ মে ২০২১(বিবিনিউজ):সাভারে প্রভাবশালীদের দখলে থাকা একটি সরকারী খাল উদ্ধার করা হয়েছে। সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের উপস্থিতিতে সাভারের ভাগলপুরের শতবর্ষী ওই খালটি উদ্ধার করা হয়। এসময় খালের উপর প্রাচীর নির্মাণ করায় সেগুলোও ভেঙ্গে দেওয়া হয়। স্থানীয় কয়েকজন ভূমিদস্যু কয়েকদিন ধরে ওই শতবর্ষী খালটি দখল করে প্রাচীর নির্মাণ করে আসছিলো।পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আজ খালটি উদ্ধার করা হয়। খালটি উদ্ধারে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সূত্রঃ-জেলা সংবাদদাতা
সাভারে প্রভাবশালীদের দখলে থাকা খাল উদ্ধার
