স্টাফ রিপোর্টার,১৪ জুলাই ২০২৪(বিবিনিউজ): নানা আয়োজনে সাভার ও ধামরাইয়ে পৃথক পৃথক ভাবে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৮ বছর পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান হয়েছে।

এ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।

অপরদিকে সাভারের বিরুলিয়ার পিয়াংকা শ্যুাটি জোনে আলোচনা সভা, কেক কাটা,আনন্দ র্যালি, বৃক্ষ রোপন ও বিতরণের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খাঁন নিখিল,বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সভাপতি সাইদুর রহমান সজল,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,সাভার থানার অফিসার ইনচার্য ওসি শাহ জামান,আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৃথক অনুষ্ঠান দুটির সভাপতিত্ব করেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি শেখ বাশার।
এসময় অনুষ্ঠানে আগত অতিথিরা এটিএন বাংলায় সরকারের উন্নয়ন মুলক নিউজসহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এটিএন বাংলা এবং চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেন।

এবারের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে পিয়াংকা শ্যুাটিং জোনে বাংলাদেশে শীতাতপ নিয়ন্ত্রিত বেডরুমসহ নানা সুবিধা নিয়ে তৈরি করা দোতলা বাসে অতিথিদের নিয়ে র্যালি ও আনন্দ ভ্রমণ করা।
