বকেয়া বেতনের দাবিতে সাভারে পোশাক কারখানার ভিতরে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার,১৬ জুলাই ২০২৪(বিবিনিউজ):বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার ভিতরে অবস্থান নিয়েছে শ্রমিকরা। সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আইঠর এলাকায় মাইল্ড ওয়ান নীট কম্পোজিট লিমিটেড কারখানার প্রায় শতাধিক শ্রমিক অবস্থান শুরু করেন। এতে করে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে।
শ্রমিকরা জানায়,ওই পোশাক কারখানাটিতে কাজ করেন প্রায় শতাধিক শ্রমিক। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে টালবাহনা শুরু করেন গত কয়েকদিন ধরে। এতে করে শ্রমিকরা বাড়ি ভাড়া দিতে পারছে না। যার ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন। পরে বকেয়া বেতনের দাবিতে আজ তারা উৎপাদন বন্ধ রেখে কারখানায় অবস্থান শুরু করেন।
বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত শ্রমিকরা কারখানা ভিতরে থাকবে বলে জানিয়েছেন তারা।

Related posts

Leave a Comment