বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সিলেট পর্বের প্রথম ও টুর্নামেন্টের ১৫তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করেছে খুলনা টাইটান্স।
খুলনার পঞ্চম ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি দলের ব্যাটসম্যানরা। রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৬ রান করেন সাত নম্বরে নামা আরিফুল হক। এছাড়া ইংল্যান্ডের ডেভিড মালান ১৫, জুনায়েদ সিদ্দিকী ১৪, জহিরুল ইসলাম-দক্ষিণ আফ্রিকার ডেভিড উইস ১৩ রান করে করেন।
রাজশাহীর শ্রীলংকান বোলার ইসুরু উদানা-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ-আরাফাত সানি ২টি করে উইকেট নেন।
রাজশাহীর বিপক্ষে খুলনার সংগ্রহ ৯ উইকেটে ১২৮ রান
