বিমানবন্দর সড়কে আবারো বিক্ষোভ, বাসে অগ্নিসংযোগ

buse agunন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বেশ কিছু দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিমানবন্দর সড়কে বিক্ষোভ ও বাসে অগ্নিসংযোগ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকার প্রবেশমুখ গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ।

জানা গেছে, সোমবার সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন শ্রমিকরা। দুপুর ১২টা থেকে আজমপুর, জসমিউদ্দিন ক্রসিং এবং বিমানন্দর সড়কে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। দুপুরের দিকে একটি বাসে শ্রমিকরা আগুন ধরিয়ে দেন।

Related posts

Leave a Comment