ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩২

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2018-09-19 21:01:24Z | |

জাকার্তা, ৭ জানুয়ারি : ইন্দোনেশিয়ায় নববর্ষের প্রাক্কালে ভয়াবহ ভূমিধসে অন্তত ৩২ জন মারা গেছে। সোমবার দেশটির কর্র্তৃপক্ষ একথা জানিয়েছে।
এদিকে সপ্তাহ ধরে তল্লাশী অভিযান চালানোর পর তার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পশ্চিম জাভা পুলিশ প্রধান অং বুদি মারিয়োতো এ ঘোষণা দিয়ে বলেন, ‘তল্লাশী অভিযান শেষ করা হয়েছে।’
উদ্ধারকর্মীরা পশ্চিম জাভা প্রদেশে পাহাড়ের কাদার ভেতর থেকে লাশগুলো উদ্ধার করেছে। ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস ঘটে। একজন মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
৩১ ডিসেম্বরের ওই প্রাকৃতিক দুর্যোগে আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিধস ঘটে।

Related posts

Leave a Comment