শপথ নেওয়ায় প্রধানমন্ত্রীকে চীন ও নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

shek-hasinaচতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াং ও নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘চীনের প্রধানমন্ত্রী টানা তৃতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।’

তিনি বলেন, বার্তায় চীনের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে।

লী কেকিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রেস সচিব জানান, নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলিও টানা তৃতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

Related posts

Leave a Comment