ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচন হতে আইনগত বাধা নেই

DSCC-1ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উপনির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই। উপ-নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট আবেদন আজ খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আজ আদেশ দেয়।
এর আগে এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই নির্বাচনের তফসিলের কার্যক্রম স্থগিত করে আদেশ দেয়।
নির্বাচন কমিশনের (ইসি) পক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, রিট আবেদনকারীর আইনজীবী উপস্থিত না থাকায় আদালত রুল খারিজ করে আদেশ দিয়েছে।
মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএসসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী ইসি গত বছরের ৯ জানুয়ারি এ পদে উপ-নির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আলাদা রিট মামলার প্রেক্ষিতে আদালত গত বছর ১৭ জানুয়ারি ডিএনসিসি নির্বাচনের তফসিলের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে। পরবর্তী সময়ে স্থগিতাদেশ বৃদ্ধি করে আদেশ দেয় আদালত।

Related posts

Leave a Comment