দিয়া : পাওনা টাকা না দেওয়ায় সাভারে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম করেছে এক পাওনাদার।
শনিবার বিকেলে সাভারের আড়াপাড়া রশিদ মেম্বারের মোড় এলাকায় একটি বাড়িতে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় রশিদ মেম্বারের মোড় এলাকার ভাড়াটে লাকি বেগম স্থানীয় প্রতিবেশী তুষারের কাছ থেকে ৫ ডিসেম্বর এক হাজার টাকা ধার নেন। পরে আজ ধারের টাকা না দেওয়ায় পাওনাদার তুষার ও তার বন্ধুরা লাকি বেগমের স্বামী অটোরিকসা চালক মজিবর খাঁনকে পিটিয়ে জখম করে। এসময় মজিবরের স্ত্রী লাকি বেগম তাকে বাঁচাতে গেলে লাকি বেগমকে তারা পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এদিকে মজিবরের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের ব্যাংক কলোনী এলাকায় মানিক নামের এক শিশুকে পিটিয়ে জখম করেছে দুর্বৃওরা। অন্যদিকে কিক্রেট খেলাকে কেন্দ্র করে সাভারের ভাগলপুর এলাকায় শফিকুল ইসলাম নামের এক শিশুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার (ওসি) মোহসিনুল কাদির।
এঘটনায় সাভার মডেল থানায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম করেছে এক পাওনাদার
